× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা দক্ষিণের মেয়র পদে আব্দুস সালামকে মনোনয়নের কথা বলিনি: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৫:২১ পিএম

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালামের নাম আলোচনায় আসার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

তিনি বলেছেন, আব্দুস সালামকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার কথা তিনি বলেননি। আগামী নির্বাচনে আব্দুস সালাম মেয়র পদে এবং টিপু কাউন্সিলর পদে প্রার্থী হলে তাদের সমর্থন দিতে স্থানীয় লোকজনকে অনুরোধ করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের একটি নিবাসে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন। সেখানে কান্দুলী ও তেলাগু সম্প্রদায়ের ৬৪০টি পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের পুরো অংশ প্রচার করা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, আমি ক্যান্ডিডেট হব, এটা বলিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে যদি সালাম সাহেব এবং ওখানকার স্থানীয় কাউন্সিলর টিপু অংশ নেন, তাহলে আমরা তাদের সমর্থন দেব।

বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে মীর শাহে আলম বলেন, নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়নের সুযোগ নেই। এ ক্ষেত্রে দল প্রার্থীকে সমর্থন দিতে পারে। মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও জাতীয় স্থায়ী কমিটি নেবে।

তিনি আরও বলেন, আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল-সমর্থিত প্রার্থী বলেও ঘোষণা করিনি। আমি বলেছি, আগামী নির্বাচনে সালাম সাহেব ও টিপু সাহেব মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হলে আপনারা তাদের সমর্থন করবেন। আমি এইটুকুই বলেছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা