× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৪:৫২ পিএম

শৈলকুপা থানা। ছবি: সংগৃহীত

শৈলকুপা থানা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে বেঁধে রেখে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলার বসন্তপুর গ্রামে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ভোর ৪টার দিকে একদল অস্ত্রধারী প্রবাসী বাধন মোল্লার বাড়িতে প্রবেশ করে। তারা জানালা দিয়ে তার বাবা মাসুম মোল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে দরজা খুলতে বাধ্য করে। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘর থেকে নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে প্রতিবেশীরা মাসুম মোল্লাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে কিছু সন্দেহ দেখা দিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা