× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই ব্যবসায়ী সহোদরকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৪:৪০ পিএম

দুই ব্যবসায়ী সহোদরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা  ও ১৬ লাখ টাকা ছিনতাই করে। এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুই ব্যবসায়ী সহোদরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা ও ১৬ লাখ টাকা ছিনতাই করে। এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে দুই ব্যবসায়ী সহোদরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা  ও ১৬ লাখ টাকা ছিনতাই করে।

উল্টো মিথ্যা অপপ্রচারের ঘটনায় হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ রবিবার বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব উপজেলা শাখা, ভৈরব বইমেলা পরিষদ, প্রেস ক্লাব, পিঠা উৎসব ও প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে চণ্ডিবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, গত ১৮ অক্টোবর রবিবার সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ব্যাংকে যাওয়ার পথে মোহাম্মদ আলীসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে দুই ভাইকে আহত করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজপথে বৃহত্তর কর্মসূচি গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা ব্যবসায়ী নুরুল হক ও তার ভাই মাসুদুর রহমান রানাকে জড়িয়ে নারীকে উত্ত্যক্ত করার মিথ্যা অপবাদ ছড়িয়ে মানহানি করছে। অথচ এই দুই ভাই বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্যন্ত সামাজিক ও মানবিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিসচা ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. সোহেলুর রহমান, বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মো. সুমন মোল্লা, ইত্তেফাক ও এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা এবং প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্স, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরাফাত ভূইয়া প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা