× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকটে বন্ধ হলো যমুনা সার কারখানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১২:৪৩ পিএম

গ্যাস সংকটে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তারাকান্দির যমুনা সার কারখানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্যাস সংকটে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তারাকান্দির যমুনা সার কারখানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় গ্যাস সংকটে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে তারাকান্দির যমুনা সার কারখানা।

পেট্রোবাংলা ও তিতাসের নির্দেশনায় আজ ভোর ৫টা থেকে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন কারখানাটির উৎপাদন প্রধান।

১৫দিন বন্ধ থাকার পর ২দিন আগে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিন পরই আবারও বন্ধ হয়ে যাওয়ায় সার উৎপাদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ থাকায় আগামী বোরো মৌসুমে ইউরিয়া সারের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা