× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজীবপুরে হত্যা মামলা প্রত্যাহার দাবি, মানববন্ধন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:৫০ পিএম

রাজীবপুরের মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজীবপুরের মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

শনিবার বিকেলে মোহনগঞ্জ ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাজধানীর শ্যামলীতে অবস্থিত হোটেল ফেমাস (ফ্রেশ) আবাসিক হোটেলে মারা যান মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আনোয়ার হোসেন। পরদিন ২৬ মার্চ তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে মোহনগঞ্জে হাজারো মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, আনোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর মরদেহের ময়নাতদন্ত হয়নি। জানাযাকালে তাঁর বড় ভাই সাইফুল ইসলাম দাবি করেছিলেন, তাঁর ভাই ঢাকার ওই হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

তথাপি তাঁর মৃত্যুর প্রায় সাত মাস পর কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, মরহুমের ভাই মো. রফিকুল ইসলাম (৬১) বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন- মোহনগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা এনসিপির আহ্বায়ক শাহ আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম (শহিদ) ও মিজানুর রহমান মিজান, জামায়াত কর্মী আরিফুল কবির তালুকদার রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবুল, ওয়ার্ড বিএনপি নেতা শামীম এবং যুবলীগ নেতা দুলাল।

মানববন্ধনে বক্তারা দাবি করেন- মামলায় অভিযুক্ত ব্যক্তিরা নির্দোষ, হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। আনোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা