× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুনটে দুর্ঘটনায় আহত হাসানের সহায়তায় আসিফ

ধুনট (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:২৮ পিএম

ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত আবু হাসানের চিকিৎসার জন্য আসিফ সিরাজ রব্বানীর পক্ষে দলীয় নেতাকর্মীরা চিকিৎসা সহায়তার অর্থ আবু হাসানের হাতে তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত আবু হাসানের চিকিৎসার জন্য আসিফ সিরাজ রব্বানীর পক্ষে দলীয় নেতাকর্মীরা চিকিৎসা সহায়তার অর্থ আবু হাসানের হাতে তুলে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় আহত আবু হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাঁশে দাঁড়িয়েছেন বিসিবির পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সমৃদ্ধ শেরপুর ধুনটের আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী। 

শনিবার দুপুরে আসিফ সিরাজ রব্বানীর পক্ষে দলীয় নেতাকর্মীরা চিকিৎসা সহায়তার অর্থ আবু হাসানের হাতে তুলে দেন।

আবু হাসান পেশায় একজন সিএনজি চালক ও উপজেলার গোসাইবাড়ি ইউনিযনের পূর্ব গুয়াডুহরী গ্রামের তবিবর রহমানের ছেলে। ৪ মাস আগে আবু হাসান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি পা ভেঙ্গে গেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। অর্থাভাবে আবু হাসান এখন তার নিজ বাড়িতে অবস্থান করছেন। 

এ সময় উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বপর তালুকদাল, যুবদল নেতা খায়রুল হাসান বিপ্লব, তারিকুল ইসলাম টপিন, গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা