× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার দুই গ্রন্থ উন্মোচন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:১৯ পিএম

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথেরো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথেরো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক এবং ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার রচিত ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’ ও ‘জ্যোতির্ময়’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাসের অবদানকে মর্যাদাময় করতে গ্রন্থ দুটি প্রশংসার দাবিদার।

শুক্রবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথেরো।

বিশেষ অতিথির বক্তব্যে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর বলেন, ‘জ্যোতির্ময়’ একটি সমাজের শিক্ষা, ঐতিহ্য, আত্মপরিচয়, সংগ্রাম ও অবদানের দলিল নির্মাণের আন্তরিক প্রচেষ্টা।

বাংলাদেশ বৌদ্ধ একাডেমির পরিচালক প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাহিত্যিক প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের প্রধান ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মনোজ বড়ুয়া, কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, সমীরণ বড়ুয়া, সাংবাদিক সমীর কান্তি বড়ুয়া, দ্য বিসিসিইউএলের নির্বাহী প্রধান শাসনরক্ষিত মহাস্থবির ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। সঞ্চালনা করেন হৈমন্তী বড়ুয়া ইমু ও প্রান্ত বড়ুয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা