× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী দেওয়া মানিক পশারীর দাফন নিয়ে উত্তেজনা

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম

সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে পিরোজপুরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাধার মুখে মৃত্যুর প্রায় ৭ ঘণ্টা পর বিকাল ৫টায় পিরোজপুর পুলিশ লাইনসে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপরও নিজ গ্রামে মরদেহ দাফন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে প্রশাসন জানিয়েছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক পশারীর মৃত্যু হয়। দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মানিক পশারীর মরদেহের গার্ড অব অনার ও পিরোজপুরে কবর দিতে বাধা প্রদান করে স্থানীয় জামায়াত নেতারা। পরে বিকাল ৫টার দিকে পিরোজপুর পুলিশ লাইনসের ভেতরে গোপনে গার্ড অব অনার দেওয়া হয়। 

মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে-জামাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার সকালে তার মৃত্যুর পর দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অব অনারের জন্য আনা হলে বাধা প্রদান করেন জামায়াতের নেতারা ও স্থানীয়রা। পরে পুলিশ তাকে গোপনে পুলিশ লাইনসের ভেতরে গোপনে গার্ড অব অনার দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। 

মানিক পশারীর মেয়ের জামাই ফারুক হোসেন জানান, একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ-চা পাতা ছাড়াই ৪-৫ ঘণ্টা পরে গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। লাশ দাফন নিয়ে আমরা চিন্তিত। 

পিরোজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দেওয়া হতে পারে না। আমরা চাইব এই কুখ্যাত ব্যক্তির লাশ যেন পিরোজপুরে দাফন না করা হয়। 

পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহ চিতলিয়া গ্রামে দাফনে নেওয়ার সময় লোকজনের বাধার কারণে নেওয়া সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে। 

পিরোজপুর সদর ইউএনও মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ গার্ড অব অনার দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা