× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক স্ট্যাটাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২২:০০ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ২২:০২ পিএম

কোলাজ: সংগৃহীত

কোলাজ: সংগৃহীত

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

এ পোস্ট দেখে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পুলিশসহ অনেকে তার বাসায় ছুটে যান।

পরে অসুস্থ অবস্থায় আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে রওনা হন।

জামালগঞ্জে প্রায় দুই মাস ধরে এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন আরিফুর রহমান। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।

ইউএনও শিল্পী রানী মোদক বলেন, এসিল্যান্ড মানসিকভাবে অসুস্থ। ফেসবুক পোস্টে তার নাম কেন উল্লেখ করা হয়েছে, তা তিনিও বুঝতে পারছেন না। পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও আরিফুর তার বাসায় ছিলেন। সুস্থ হয়ে ফিরলে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন বলে জানান ইউএনও।

তিনি বলেন, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ এসিল্যান্ড উপস্থিত ছিলেন। বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে পোস্ট দেন। পরে বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এসে ওষুধ দিলেও তার অবস্থার পরিবর্তন হয়নি।

ইউএনওর ভাষ্য অনুযায়ী, এসিল্যান্ডের স্ত্রীর কাছ থেকে তিনি জেনেছেন, আরিফুরের আগে থেকেই মানসিক সমস্যা রয়েছে। তিন দিন আগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা দেখার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া ওই রাতে একজন আনসার সদস্যকে মারধর এবং ইউএনওর মেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী বলেন, “এসিল্যান্ডকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। পরে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। এতে কাজ না হওয়ায় রাত ১টার দিকে তাকে সিলেটে পাঠানো হয়।”

ঘটনাটি শুক্রবার রাতেই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউএনও শিল্পী রানী মোদক।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা