কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ২১:৫১ পিএম
কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মিছিলের নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর নূরপুর-তেলিকোনা সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নত করে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ ২ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নত করে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ ১৬ জন এবং জেলা গোয়েন্দা পুলিশ ২ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আজ কুমিল্লা আদালতে পাঠানো হবে।