× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনরত পুলিশ কনস্টেবলসহ তিনজন আটক, ১২০ পিস ইয়াবা উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:২৮ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:৩৫ পিএম

শ্রীপুর  মডেল থানা। ছবি: প্রতিদিনের  বাংলাদেশ

শ্রীপুর মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনরত পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ জাহাঙ্গীর আলমের ঘর থেকে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনÑ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ, শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার সবুজ মিয়া এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ওইদিন রাতে এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ জাহাঙ্গীর আলমের ঘরে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এলাকাবাসী মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশে সোপর্দ করে। আটক তিনজনের মধ্যে সারোয়ার মোর্শেদ পুলিশ সদস্য হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা