× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে ৫০০ রোগীর চক্ষু চিকিৎসা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার যাত্রামুড়ায় হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলীম।

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘অর্থাভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হয়, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু সেবা নয়, মানবিক দায়িত্বও। তারা যেন আবার পৃথিবীর আলো দেখতে পারে, সেই প্রত্যয়ে আমাদের এ উদ্যোগ।’

লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম বলেন, ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোগীদের অস্ত্রোপচার, চোখের লেন্স সংযোজন, ওষুধ এবং যাতায়াতের খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা