× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী স্বপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:১১ পিএম

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অবস্থিত ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রকল্পের আওতায় শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

শনিবার দুপুর সাড়ে ১টার দিকে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নতুন এ ভবন নির্মিত হলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ‘শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান এবং ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহানসহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা