× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা অফিস ও লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৯:০৮ পিএম

নিহত মো. ফিরোজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত মো. ফিরোজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ ঘরের পাশে নিজস্ব জমিতে শিমগাছ রোপণ করে বাঁশের জোঁপ দেয়। শুক্রবার ওই জোঁপ প্রতিবেশী কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। এ নিয়ে জান্নাতের সঙ্গে ফিরোজের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে ফিরোজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শনিবার চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, খুলনার তেরখাদায় রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় রামীম একটি ভ্যানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। 

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হামলার কারণ উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। 

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে দুজনকে গুলি করে হত্যা করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা