× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৮:১৫ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলায় শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। এতে গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ওসি বলেন, “হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা