× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলাচিপায় মা ইলিশ শিকারে ৩ জেলের কারাদণ্ড

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৭:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক অপর এক জেলে নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে শনিবার দুপুরে  ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত তিন জেলে হলেন রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) ও ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)।

মৎস্য বিভাগ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা