× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:৫২ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে কুপিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই করে  দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে কুপিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই করে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন একটি সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে আবদুল হকের অটোরিকশাটি ভাড়া করেন। তাদের গন্তব্য ছিল পাঠাননগর বাজার। পথে বাংলাবাজার সংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাগলনাইয়া থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল। যাত্রীবেশে উঠে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিহতের পরিবার জানায়, কয়েক মাস আগে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন আবদুল হক। সেটি চালিয়েই পরিবারের ভরণপোষণ চালাতেন তিনি। তার স্ত্রীর দাবি, কারও সঙ্গে তার স্বামীর শত্রুতা ছিল না। ঋণ করে কেনা অটোরিকশাটিই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের অবলম্বন। স্বামীকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা