× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও আসিফ নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ও আসিফ নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রংপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেড়তলা এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা