× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে লাগা আগুন সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৫:১৩ পিএম

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে লাগা আগুন সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের কাশিমপুরে গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। পরে আগুন পাশের আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়া নেওয়া ডিবিএল গ্রুপের সুতার গুদামে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড ও ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেড গুদামে থাকা কার্টন, ঝুট ও সুতা পুড়ে গেছে।

আমার দেশ এগ্রো লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গুদামে ভারতীয় ও লেকরা সুতা ছিল। এসব সুতার প্রতি কেজির দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, সুপ্রিম গার্মেন্টসের কেমিক্যাল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরু রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা