× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের নাম ভাঙিয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৪:১৩ পিএম

অভিযুক্ত আবু হুয়ায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ।

অভিযুক্ত আবু হুয়ায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিন স্টাফ পরিচয়ে বিএনপির রাজনৈতিক পদ পাইয়ে দেয়োর আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে আবু হুয়ায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আবু হুয়ায়রার বাবা জিহাদুল ইসলাম বাংলাদেশ বেতারে চাকরি করতেন। তিনি বর্তমানে বরখাস্ত রয়েছেন। পুলিশ জানয়েছে, আবু হুয়ায়রা নিষিদ্ধ ছাত্রলীগের সিংড়া পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবু হুয়ায়রা নিজের ব্যবহৃত কয়েকটি মুঠোফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন।

এই পরিচয় ব্যবহার করে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে বলা হয়, ১৯ অক্টোবর বিকাল ৩টা ১১ মিনিটে হোয়াটসঅ্যাপে ফোন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন আবু হুয়ায়রা। নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিএনপির একটি রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে ফরম পূরণের কথা বলেন তিনি। এ জন্য কাদের গণি চৌধুরীর কাছে টাকা দাবি করা হয়। পরে বিকাশের মাধ্যমে ১ হাজার ৭৮৫ টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একই কায়দায় ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের সঙ্গেও যোগাযোগ করে রাজনৈতিক পদে পদায়নের জন্য অনলাইনে ফরম পূরণের কথা বলে টাকা দাবি করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ থানায় অভিযোগ করেন।

তার অভিযোগ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়টি জানার পর আতিকুর রহমান রুমন তাকে খোঁজখবর নিতে বলেন। পরে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযুক্তের পরিচয় সম্পর্কে তথ্য পান তিনি।

ওসি নজরুল ইসলাম বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা