× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটি জাহাজের লঞ্চিং

খুলনা অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৩:২২ পিএম

খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর তৃতীয় এলসিটি জাহাজের লঞ্চিং

বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের (এলসিটি) মধ্যে তৃতীয়টির লঞ্চিং সম্পন্ন হয়েছে।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (খুশিলি) শনিবার সকালে এলসিটি-১০৪ নামের জাহাজটির লঞ্চিং অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মাকসুদ আলম।

নৌবাহিনীর আধুনিকায়ন ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নির্মিত হচ্ছে জাহাজগুলো।

শিপইয়ার্ড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিটি এলসিটিতে ৩৫০ জন সেনাসদস্য, ছয়টি ট্যাংক, ১২টি সাঁজোয়া যান (এপিসি) অথবা ১৮টি সামরিক যান বহন করা যাবে।

জাহাজগুলো সেনা ও নৌবাহিনীর সমন্বিত উভচর অভিযান, বিশেষ বাহিনী পরিবহন এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার অভিযান, মানবিক সহায়তা, প্রশিক্ষণ ও দুর্গম এলাকায় রসদ সরবরাহেও ব্যবহার করা যাবে।

শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণাধীন তিনটি এলসিটি নৌবাহিনীর বর্তমান বহরের সবচেয়ে বড় এ ধরনের জাহাজ হবে। কানাডীয় নকশায় বিশেষায়িত এএইচ৩৬ স্টিল দিয়ে নির্মিত জাহাজগুলোতে যুক্তরাষ্ট্রের ক্যাটারপিলার ইঞ্জিনসহ পশ্চিমা বিভিন্ন প্রতিষ্ঠানের জেনারেটর ও ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

রূপসা নদীর তীরে ৬৯ একর জমিতে অবস্থিত খুলনা শিপইয়ার্ড ১৯৫৭ সালে পশ্চিম জার্মানির কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালের ৩ অক্টোবর প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ পর্যন্ত শিপইয়ার্ডটি ৮০০টির বেশি জাহাজ ও জলযান নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি মেরামত করেছে।

এলসিটি-১০৪-এর লঞ্চিং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় জাহাজ নির্মাণশিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা