× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৩:১৭ পিএম

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৩:২৯ পিএম

খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে  তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে  এক যুবদল নেতা আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল নেতা আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সফর চলাকালে আবারও গুলির ঘটনা ঘটেছে।

শনিবার বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। মোটরসাইকেলে এসে তাকে গুলি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। 

আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

স্থানীয়রা জানান, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রিপোর্ট  লিখার সময় হাসপাতালের ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনা জানার পর তেরখাদা মোকামপুর ক্যাম্পের ইনচার্জকে অবহিত করা হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর  মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে দুজনকে গুলি করে হত্যা করা হয়। ওইদিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। একই দিন সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামের এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা