× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের আধাবেলা অবরোধ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:৫৪ পিএম

খাগড়াছড়িতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়িতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়িতে ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধে ভোরে জেলার বিভিন্ন স্থানে পিকেটিং, সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা।

এতে সকালে সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি পৌর শহরে ছোট ছোট যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে ভারী যানবাহন চলাচল করছে না।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মাঠে থেকে টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার ভোরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজসংলগ্ন সড়ক, গুইমারার বাইল্যাছড়ি এবং দীঘিনালা-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন অবরোধকারীরা। এ সময় সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়কে ফেলে রাখা গাছ ও অন্যান্য প্রতিবন্ধকতা সরিয়ে নেন। এতে সড়কগুলোতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করে। সকাল থেকে অবরোধের প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট ছোট যানবাহন চলাচল বাড়তে থাকে।

অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি পৌর শহরে ভারী যানবাহন চলাচলও দেখা যায়নি। তবে অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এদিকে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে টহল অব্যাহত রেখেছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। বর্তমানে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র-জনতা সংগ্রাম পরিষদ। সাজেকে অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ পালন করা হবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার ভোর থেকেই জেলার বিভিন্ন স্থানে পিকেটিং ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা