গাজীপুর সিটি প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১২:৫৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬ ১৩:০৯ পিএম
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় শনিবার সকাল ১০টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৪ মিনিটে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কারখানার কর্মী ও স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে কাশিমপুর, ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে মোট পাঁচটি ইউনিট কাজ করছে।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।