× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলার আসামিকে ওসি পদে রাখা নিয়ে প্রশ্ন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১১:২২ এএম

মহেশপুর থানার ওসি ইমরান আলম।

মহেশপুর থানার ওসি ইমরান আলম।

শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলার আসামি হয়েও ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশ পরিদর্শক ইমরান আলম। 

এর আগে ১০ অক্টোবর তিনি মহেশপুর থানায় যোগ দেন।

হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখায় জেলাজুড়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

২০১৬ সালের ২৪ মার্চ বিকালে কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের নুরুল আমীনের ছেলে ছাত্রশিবির নেতা শামীম হোসেনকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে ওই বছরের ১৩ এপ্রিল যশোরের লাউখালী শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শামীমের বাবা ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কালীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। এরপর ১৭ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ঝিনাইদহের সাবেক পুলিশ সুপার (চাকরিচ্যুত) আলতাফ হোসেন চৌধুরীকে।

এ ছাড়া কালীগঞ্জ থানার সাবেক ওসি আনোয়ার হোসেন, সাবেক এসআই নিরব হোসেন, আশরাফুল আলম, ইমরান আলমসহ পুলিশের কয়েকজন সাবেক সদস্য এবং আওয়ামী লীগের নেতাসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, শামীমকে তুলে নেওয়ার ঘটনায় তৎকালীন এসআই ইমরান আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

নিহত শামীমের বাবা নূর ইসলাম বলেন, “আমার ছেলে হত্যার আসামি ইমরান আলমকে শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে। শুনেছি তাকে মহেশপুর থানার ওসি বানানো হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচারের চাই। সেই সঙ্গে মহেশপুর থানার ওসি ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে ওসি ইমরান আলম বলেন, “শামীম হত্যা মামলার আসামি ছিলাম। তবে ইতোমধ্যে বাদী নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা (অঙ্গীকারনামা) করে আমিসহ আওয়ামী লীগের সাতজনের নাম প্রত্যাহার করেছেন।”

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষ হয়নি। দ্রুতই পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।

জেলার জ্যেষ্ঠ আইনজীবী জাকারিয়া মিলন বলেন, শুধু হলফনামার মাধ্যমে আসামির নাম প্রত্যাহারের আইনগত ভিত্তি নেই। আদালতে মামলা চলমান থাকায় তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা আসামির নাম বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

তার মতে, মামলা চলমান থাকা অবস্থায় ইমরান আলমের থানার ওসির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত নয়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা