× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাসড়কে দোকানপাট, দুর্ভোগ

তানভীর আহমেদ, গাজীপুর সিটি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ এএম

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে ভ্যানে চায়ের দোকান সাজিয়েছেন এক বিক্রেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে ভ্যানে চায়ের দোকান সাজিয়েছেন এক বিক্রেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাটবাজার ও বিপণিবিতান বাদে মহাসড়কের পিচঢালা পথই এখন ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র। পরিকল্পিত উন্নয়ন, শত শত কোটি টাকার বাজেট আর আধুনিক নগরায়ণের উদ্যোগ কোনো কিছুই গতি ফেরাতে পারছে না গাজীপুর মহানগরের। 

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, অটোরিকশা ও সিএনজিস্ট্যান্ড সবই এখন স্বাভাবিক বিষয়। এতে কর্তৃপক্ষের নানা পরিকল্পনা আজ রূপ নিয়েছে নগরবাসীর দুঃস্বপ্নে। একটি আধুনিক ও সম্ভাবনাময় নগরী গড়ার পরিকল্পনার অংশ হিসেবে কখনও ফ্লাইওভার নির্মাণ, কখনও উচ্ছেদ অভিযান, আবার কখনও সড়ক প্রশস্ত করা হয়। তবে কর্তৃপক্ষ যতই পদক্ষেপ নেয় বাস্তবতা যেন ততই উল্টো হয়।

সরেজমিন টঙ্গী থেকে গাজীপুর ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট, বোর্ডবাজার, বাসন, গাছাসহ প্রায় সর্বত্র দেখা যায়, মহাসড়ক দখল করে গাড়ি পার্কিং ও অস্থায়ী দোকানপাট স্থাপনের ফলে মহাসড়ক সঙ্কুচিত হয়ে পড়েছে। তবে মাঝেমধ্যে স্থানীয় প্রশাসন মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক পরিচয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে যায়।

তবে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি বলেন, “আমাদের দলের (বিএনপি) নাম ভাঙিয়ে ফুটপাত বা মহাসড়কে ব্যবসা করার কোনো সুযোগ নেই। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরের প্রশাসক খুব শিগগিরই একটি সুন্দর নগরী গড়ে তুলবেন”।

জানা যায়, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন আর-৩১০ আঞ্চলিক সড়কটি গাজীপুর মহানগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপরই অবস্থিত গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়, জেলা এলজিইডি, পাসপোর্ট, মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার, জেলা কারাগার, ধান ও কৃষি গবেষণা ইনিস্টিউট, প্রধান ডাকঘর, পুলিশ সুপার, আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়। আর এসব সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করে এই সড়ক। এ ছাড়াও স্থানীয়দেরও একমাত্র প্রধান সড়ক হওয়ায় অন্যান্য সড়কের চেয়ে অধিক চাপ থাকে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে নরসিংদী অভিমুখী সড়কটি। মাঝখানে আবার জয়দেবপুর জংশনে দৈনিক প্রায় ৩০ জোড়া বা ৬০টি ট্রেন উভয়মুখী আসা-যাওয়ার কারণে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। অন্যদিকে প্রধান সড়কের ওপর ফাস্টফুড, ফল, সবজি, মাছ, মোবাইল এক্সেসরিজ, কাপড়সহ বিভিন্ন দোকানের কারনে ৭.৩ মিটার বা ২৪ ফুটের সড়কে বিপুল সংখ্যক যানবাহনের স্বাভাবিক চলাফেরা চরম ব্যাহত হচ্ছে।

খোদ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সকালে থাকে বিভিন্ন যানবাহনে অবস্থান ও বিকালে হয় বাণিজ্যিক কেন্দ্র। এভাবেই চলছে নিত্যদিন। তবে মাঝে মাঝে জেলা প্রশাসকের উদ্যোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও নির্বিকার সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ বিভাগ। অন্যদিকে সওজের দাবি গাজীপুর মহানগর সদরের শিববাড়ি হতে হারিনাল পর্যন্ত সড়কটি দেখভাল করে গাজীপুর সিটি করপোরেশন।

গাজীপুর চান্দনা চৌরাস্তা মহাসড়কের ওপর এক ব্যবসায়ী নাম পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে জানান, আমরা প্রতিদিন ১২০ টাকা দিয়ে মহাসড়কে ব্যবসা করি। মাঝে মধ্যে অভিযান হয়। তবে এর আগেই আমাদের নেতারা জানায়। তখন আমরা সাবধানে থাকি। তবে টাকা গ্রহণকারীর পরিচয় তিনি নিশ্চিত করেননি।

নগরবাসীর দুর্ভোগের বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক প্রতিদিনের বাংলাদেশকে জানান, বিদ্যমান সমস্যা নিরসনে আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি আগামী জানুয়ারি নাগাদ সকল সমস্যার নিরসন হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা