× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ৯ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ এএম

চট্টগ্রামে ৯ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

চট্টগ্রাম জেলার প্রায় ৪০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। জেলার ২ হাজার ২৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯ শতাধিক প্রতিষ্ঠানে নেই প্রধান শিক্ষক।

বর্তমানে এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষক সংকটও রয়েছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানও ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নতুন নিয়োগ না হওয়া এবং নিয়োগসংক্রান্ত মামলা ঝুলতে থাকায় শূন্যপদগুলো পূরণ করা যাচ্ছে না। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দাপ্তরিক কাজ, শিক্ষকদের সমন্বয়, শিক্ষা কার্যক্রম তদারকি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বও সামলাতে হচ্ছে তাদের। অন্যদিকে সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় অনেক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও শিখন কার্যক্রমের ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা জরুরি। প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম ও জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে সহকারী শিক্ষকের ঘাটতি থাকলে শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীদের পাঠগ্রহণে বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, প্রধান শিক্ষক সংকট নিরসনে পদোন্নতির মাধ্যমে নতুন করে ৪৬৮ জনকে প্রধান শিক্ষক করার প্রক্রিয়া চলছে বলে। সংশ্লিষ্ট আশা করছেন, এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হলে শূন্যপদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তবে সহকারী শিক্ষকের বিপুলসংখ্যক শূন্যপদ পূরণ না হলে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট পুরোপুরি কাটবে না। 

শিক্ষক ও অভিভাবকদের ভাষ্য, পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্যপদগুলোও দ্রুত পূরণ করা প্রয়োজন। বিদ্যালয়ভিত্তিক শিক্ষক চাহিদা নিরূপণ করে প্রয়োজনীয় নিয়োগ ও পদায়ন নিশ্চিত করা গেলে প্রাথমিক শিক্ষার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। 

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন করে ৪৬৮ জনকে প্রধান শিক্ষক করা হয়েছে। ধাপে ধাপে আরও পদোন্নতি দেওয়া হবে। এর মাধ্যমে সংকট কমে আসবে। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা