× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট জেলায় সড়কে ১৫ জনের প্রাণহানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২২:০২ পিএম

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের সড়ক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়ে উঠছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে।

সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে মা-শিশুসহ পাঁচজন, নাটোর ও খাগড়াছড়িতে দুজন, গাজীপুর, কক্সবাজার, পাবনা ও নারায়ণগঞ্জে আটজন নিহত হয়েছে। বিস্তারতি প্রতিবেদকদের পাঠানো খবরেÑ

ফরিদপুর : পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে। শুক্রবার বিকালে আধাঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কানাইপুর উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে অটোরিকশার দুই যাত্রী এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। দুর্ঘটনায় নিহতরা হলোÑ চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭), রাব্বি (২১)। এ ছাড়া বাকি নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শ্রীবাস বারুই জানান, বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় কানাইপুরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম জানান, মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

বড়াইগ্রাম (নাটোর) : শুক্রবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 পানছড়ি (খাগড়াছড়ি) : শুক্রবার সকালে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপালপাড়া সড়কে অটোরিকশাচাপায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন। নিহত তানিয়া আক্তার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। 

এ ঘটনায় পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কালীগঞ্জ (গাজীপুর) : আসামি ধরে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই ও বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ পুলিশ সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) এবং এসআই মো. মিজানুর রহমান। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আমাদের এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।

চকরিয়া (কক্সবাজার) : শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলোÑ চকরিয়ার মাতামুহুরি রামপুর এলাকার দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫) ও টেকনাফের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭)।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাবনা : সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া ও বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। 
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জসিম উদ্দিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা