× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:৫১ পিএম

গাজীপুরের গাছায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের গাছায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের গাছায় একটি কওমি মাদ্রাসায় ৮ বছরের শিশুশিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে শিশুটির মা। এরপর গত বৃহস্পতিবার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার এজার সূত্রে জানা গেছে, ভুক্তভাগী শিশুটি গাছা থানার কলমেশ্বর এলাকার দারুল হেদায়া কওমি মাদ্রাসায় আবাসিক বিভাগে থেকে পড়াশোনা করত। মামলার আসামিরা হলেনÑ মো. অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)। তাদের মধ্যে অলিউল্লাহ ইসলাম মাদ্রাসাটির শিক্ষক।

এজাহারে বলা হয়, ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে জানায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক তাকে ঘুম থেকে জাগিয়ে ভয়ভীতি ও প্রলোভন দেখান। পরে মাদ্রাসার স্টোররুমে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করেন। এরপর ১১ ও ১২ অক্টোবর রাতে শিশুটিকে আবারও যৌন নিপীড়ন করা হয়। এ ঘটনা কাউকে জানালে মারধরের ভয় দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

শিশুর মায়ের অভিযোগ, গত ৭ অক্টোবর বিকাল ৪টার দিকে তিনি ছেলেকে মাদ্রাসার আবাসিক বিভাগে রেখে আসেন। ১৩ অক্টোবর দুপুরে ছেলে বাসায় খেতে এলে গোসল করানোর সময় পায়ুপথে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে জানায় সে। ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শিশুটির মা।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা