শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:৪০ পিএম
শরীয়তপুর সদর পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাগিয়ায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শরীয়তপুর সদর পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাগিয়ায় মাদক বিক্রি করার দায়ে ১০৫ পিচ ইয়াবা সহ মিরাজ সরদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে পালং থানার পুলিশের একটি টহলদল নতুন বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাগিয়া নামক স্থান থেকে মিরাজকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খবির ছৈয়াল নামে অপর একজন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, স্থানীয় শাবনুর মার্কেট এলাকায় চারজন মাদক কারবারি মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিরাজ সরদার নামে এক মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়। বাকিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আটককৃত মিরাজের শরীর তল্লাশি করে প্যান্টের বেলের ভিতর ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়। প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে, বাকিদের আটকে চেষ্টা চলছে।