× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২১:৩৮ পিএম

জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিমধ্যে শিশুটির তিন দফা অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দুটি অস্ত্রোপচার প্রয়োজন। আর্থিক সংকটে ছেলের চিকিৎসা চালাতে হিমশিম খাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এ উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে শিশুটির পরিবার।

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় কৃষিশ্রমিক। দুই সন্তানের সংসারে সীমিত আয় দিয়ে পরিবারের খরচ চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিপাকে পড়েন তিনি।

ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেন। এ জন্য নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে এ কার্যক্রম সমন্বয় করছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগে আবু বক্করের চিকিৎসা নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে তার পরিবার। প্রয়োজনীয় অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসার মাধ্যমে ছেলেটি সুস্থ হয়ে উঠবে এমন প্রত্যাশা স্বজনদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা