নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:৪৯ পিএম
মান্দায় কিশোর অপরাধ এবং মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর মান্দায় কিশোর অপরাধ এবং মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ ও মাদক বিক্রির ৭৩ হাজার ৫০ টাকা।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেনÑ মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুঁটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে।