× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি শোভাযাত্রা, লিফলেট বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২০:২৬ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গোলাপি সড়ক শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গোলাপি সড়ক শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করা এবং নারীদের স্বাস্থ্যসচেতন করে তুলতে ফরিদপুরের ভাঙ্গায় আয়োজন করা হয়েছে গোলাপি সড়ক শোভাযাত্রা।

এ কর্মসূচির মাধ্যমে স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা-বরিশাল-ঢাকা গোলাপি সড়ক শোভাযাত্রার অংশ হিসেবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এ আয়োজন করে।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার, শিশু সাহিত্যিক শাহ আলম, সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ও মোশাররত জাহান সৌরভসহ অন্যরা।

বক্তারা বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই এ রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা, শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার বলেন, স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এ রোগ নিয়ে সংকোচ বা ভুল ধারণার কারণে যেন কেউ চিকিৎসা নিতে দেরি না করেনÑ সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে তিনি আহ্বান জানান।

আয়োজকরা মনে করেন, জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং স্তন ক্যানসারে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা