× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট শেষ, তাই এবার পূজামণ্ডপে জামায়াত নেতাদের দেখা যায়নি: মীর শাহে আলম

বগুড়া অফিস

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নির্বাচনের সময় বেহেশতের কথা বলে এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচে ভোট নেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, নির্বাচনের সময় জামায়াত নেতাদের পূজামণ্ডপে ঘুরতে দেখা গেলেও এবার দুর্গাপূজায় তাদের কোনো মণ্ডপে দেখা যায়নি। শুক্রবার বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় যেভাবে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন, রোজা ও পূজাকে এক করেছেন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন। এবার কিন্তু আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের ‘বিরোধী দল চকলেট খাচ্ছে, আর সরকারি দল বিরিয়ানি খাচ্ছে’Ñ এমন বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো বিরোধী দল চকলেট পাচ্ছে। এর আগে বিএনপি বিরোধী দলে থাকলেও বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের উদ্দেশে মীর শাহে আলম বলেন, তাদের ভোটের প্রয়োজন ছিল না, তাই তারা জনগণের কাছে যায়নি। কিন্তু আমাদের ভোটের প্রয়োজন আছে। তাই আমরা বারবার জনগণের কাছে আসব, তাদের কথা শুনব এবং তাদের পাশে থাকব। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ের কারণে পার পাওয়ার সুযোগ নেই। সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আরও বক্তব্য দেনÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম প্রমুখ। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা