× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৯:২৫ পিএম

নিহত প্রবাসী যুবক আনোয়ার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত প্রবাসী যুবক আনোয়ার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক প্রবাসী যুবক। গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদির আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী যুবকের নাম আনোয়ার হোসেন (৩৭)। তিনি ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার টানে দুই বছর আগে সৌদি যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদিঘীতে তার পরিবারকে জানান। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

নিহতের বড় ভাই  সানোয়ার হোসেন বলেন, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন সবার মেজো। ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান সৌদি আরবে। আনোয়ার অত্যন্ত মিশুক ও শান্ত স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে সে মারা যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না।

বর্তমানে আনোয়ার লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন নিহতের শোকসন্তপ্ত পরিবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা