× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা, পাল্টা অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৮:৩২ পিএম

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। অন্যদিকে, মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা এবং পাঁচটি মুঠোফোন লুটের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার শিক্ষককে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার টঙ্গীর আউচপাড়া এলাকার মাদ্রাসায় অভিযুক্ত শিক্ষককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন। শিশুটির বাবার করা মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার মাদ্রাসার নিচতলার সিঁড়িতে তাকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরে মা-বাবার কাছে ঘটনা খুলে বলে সে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলমাছ হোসেনের অভিযোগ, শিশুটির বাবার নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল মাদ্রাসায় ঢুকে শিক্ষককে মারধর করে। তাকে বাঁচাতে গেলে অন্য শিক্ষক-শিক্ষিকা ও নিরাপত্তাকর্মীদেরও মারধর করা হয়। এ সময় কার্যালয় ভাঙচুর ও টাকা-মুঠোফোন লুট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির বাবা। শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার পর বিভিন্ন জায়গা থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত শিক্ষক কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “যৌন নিপীড়নের মামলায় বৃহস্পতিবার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষও পৃথক অভিযোগ দিয়েছে। উভয় পক্ষের হুমকির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা