× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইপোকায় কেটে নষ্ট করা দুই লাখ টাকা ফিরে পেলেন কৃষক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৭:০৮ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উইপোকা ও ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছিল সারা জীবনের সঞ্চয় দুই লাখ টাকা। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় সেই অর্থ ফিরে পেলেন গাইবান্ধার ৭২ বছর বয়সি প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেন।

রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, তোফাজ্জলের বড় মেয়ে মোসাম্মৎ মোর্সেদা ও গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “মানবিকতার কোনো সীমারেখা নেই। এর জন্য প্রয়োজন মমত্ববোধ ও ভালোবাসা। একজন প্রান্তিক কৃষকের সঞ্চিত অর্থ নষ্ট হয়ে যাওয়ার খবর পেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা দুই লাখ টাকা পাঠিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর মধ্য দিয়ে দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার অসহায়, দরিদ্র, কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।”

দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি তার ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের সঞ্চয় নষ্ট হওয়ার ঘটনা গভীরভাবে ব্যথিত করে।

এ মানবিক উদ্যোগে দেশে-বিদেশে যারা যুক্ত হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও জানান তিনি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের বয়স ৭২ বছর। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। আগে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বয়সের কারণে রিকশা চালাতে না পেরে গ্রামে ফিরে কয়েক বছর ধরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন। স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে ওই জমির আয়েই কোনোমতে চলছিল তাদের সংসার।

আলমারিতে জমিয়ে রাখা দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুরে কেটে টুকরো টুকরো করে ফেলে। নষ্ট হয়ে যাওয়া টাকা সামনে নিয়ে তোফাজ্জল হোসেনের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা তার পাশে দাঁড়ান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা