বগুড়া অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদ আহমেদ আশিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে।
শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে ঢাকা থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে পৌঁছায়।
সাহেদের খালাতো ভাই মাসুম রানা জানান, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সাহেদ। এরপর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্যদের সঙ্গে সাহেদও নিহত হন।
সাহেদের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। ঘটনার সময় তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করলেও চারদিন আগে গ্রামে ফিরেছেন।