× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি ধরার পর গাড়িচাপা, এসআই ও বিএনপি নেতা নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১১:২৩ এএম

কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও এক এসআই ও এক গাড়ির চালক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৮) (রফিক মোল্লা)।

আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাবেদ ওমর এবং গাড়িচালক কনস্টেবল মো. রাব্বি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৩টার দিকে স্থানীয় মাধক্ষার বাড়ি এলাকার ওহিদ মোল্লা নামের এক ব্যক্তিকে ধরতে অভিযানে যায় পুলিশের একটি দল। ওহিদকে আটক করে থানায় ফেরার পথে কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছান তারা। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলছিলেন এসআই মিজানুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা। ঠিক সে সময় হঠাৎ করে বেপরোয়া গতির একটি অজ্ঞাতনামা গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সজোরে চাপা দেয়।

এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা মো.  রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ অন্যদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান মৃত্যুবরণ করেন। বর্তমানে আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় মাদক কারবারি অহিদ মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক গাড়িটি বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা