× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবিরকর্মী হত্যা মামলার আসামি থানার ওসি

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২৩:২২ পিএম

মহেশপুর থানা। ফাইল ছবি

মহেশপুর থানা। ফাইল ছবি

ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগে করা মামলায় আসামি হয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিবিরকর্মী শামীম হোসেনের পিতা রুহুল আমিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেল পাঁচটার দিকে শহরের মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে শামীমকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। দুটি মোটরসাইকেলে আসা সাদা পোশাকধারী চারজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয়ে তাকে নিয়ে যায়। এরপর বিভিন্ন কার্যালয়ে খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ২০ দিন পর ২০১৬ সালের ১৩ এপ্রিল যশোর সদর উপজেলার লাউখালি গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে শামীমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, তৎকালীন সময়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন ইমরান আলম। তার নেতৃত্বেই সাদা পোশাকে শিবিরকর্মী শামীমকে তুলে নেওয়া হয়েছিল। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে ৫ নম্বর আসামি করা হয়েছে। তিনি বর্তমানে মহেশপুর থানার ওসি হিসেবে কর্মরত আছেন।

ছেলের হত্যাকাণ্ডের বিষয়ে নিহত শামীমের পিতা নূর ইসলাম বলেন, “আমার ছেলে হত্যার আসামি ইমরান আলমকে শাস্তির বদলে পুরস্কৃত করা হয়েছে। শুনেছি তাকে মহেশপুর থানার ওসি বানানো হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচারের পাশাপাশি মহেশপুর থানার ওসি ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম বলেন, “আপনার যা ইচ্ছে মত লেখেন। তা না হলে আমার থানায় আসেন আলাপ করি।”

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা