× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের এআই হ‍্যাকাথনে চ‍্যাম্পিয়ন বাংলাদেশ, নেতৃত্বে বদলগাছীর নাফিউ

সিয়াম সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ)

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:৪২ পিএম

জাতিসংঘের এআই হ‍্যাকাথনে বিচারকরা নওগাঁর বদলগাছীর আবু নাছের মো. নাফিউর নেতৃত্বাধীন টিম zAI BD কে বিজয়ী ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতিসংঘের এআই হ‍্যাকাথনে বিচারকরা নওগাঁর বদলগাছীর আবু নাছের মো. নাফিউর নেতৃত্বাধীন টিম zAI BD কে বিজয়ী ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের ৩৭টি দেশকে পেছনে ফেলে জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে আন্তর্জাতিক বিচারকরা নওগাঁর বদলগাছীর আবু নাছের মো. নাফিউর নেতৃত্বাধীন টিম zAI BD কে বিজয়ী ঘোষণা করেন। দলটির তৈরি এআই প্লাটফর্ম ‘ক্লজচেইন’ (ClauseChain) এই সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি। প্লাটফর্মটি বিভিন্ন দেশের আইন ও বিধিমালা বিশ্লেষণের পাশাপাশি তথ্যের নির্ভুলতা যাচাই করতে পারে।

দলটির নেতৃত্ব দেওয়া নাফিউ বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী। তিনি বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেনের বড় ছেলে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেন তিনি। দলের অন্য সদস্যরা হলেনÑ বিডিরেনের সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। গবেষণা তত্ত্বাবধানে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নওশিন আমিন শেখ।

দলটির তথ্য অনুযায়ী, ক্লজচেইন বর্তমানে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও পূর্ব তিমুরÑ এই ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালা থেকে প্রক্রিয়াজাত করা হয়েছে ১ লাখ ৫৪ হাজারের বেশি আইনি ধারা। 

দলনেতা নাফিউ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি পর্যন্ত যাচাই করা যায়। বিডিরেনের ডেটা সেন্টারের ডিজিএক্স স্পার্ক আমাদের দেখিয়েছে, বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই চালানো সম্ভব। এই অর্জন পুরো বাংলাদেশের।’

বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন উকিল বলেন, ‘নাফিউর এই আন্তর্জাতিক সাফল্যে শিক্ষক হিসেবে আমি সত্যিই অনেক গর্বিত। তার জন্য দোয়া ও শুভকামনা রইল।’

‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬ ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজক জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত আইন বিশ্লেষণে সহায়ক উন্মুক্ত এআই প্রযুক্তি তৈরি করাই ছিল এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। ফাইনালে প্রতিটি দলকে আগে থেকে জানানো হয়নিÑ এমন একটি দেশ ও নির্দিষ্ট বিষয় নিয়ে সরাসরি পরীক্ষা দিতে হয়। বিচারকেরা নিজেরাই প্রতিটি দলের প্লাটফর্ম ব্যবহার করে এর কার্যকারিতা যাচাই করেন। উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা