× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার

সৈকতে নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত ৫

কক্সবাজার অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এসএম নাফিসুর রহমান নিবীড় নামে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এসএম নাফিসুর রহমান নিবীড় নামে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর এসএম নাফিসুর রহমান নিবীড় নামে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলাতলী পয়েন্টসংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।

নাফিসুর রহমান নিবীড় (২০) ঢাকার উত্তরা থানার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

এর আগে বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকত থেকে মোহাম্মদ হারুন নামে নিখোঁজ আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মেরিনা রিসোর্টসংলগ্ন সৈকতে সাগরে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। এরপর থেকে লাইফগার্ড, বিচকর্মী, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলাতলী পয়েন্টসংলগ্ন ভাঙ্গারমুখ এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা বিচকর্মী ও পুলিশকে খবর দেন। পরে বিচকর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।

মাহবুব আলম বলেন, এ নিয়ে ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার বিকালে পেঁচারদ্বীপের মেরিনা রিসোর্টসংলগ্ন সৈকতে পর্যটকদের সাত ও পাঁচজনের দুটি দল সাগরে গোসলে নামে। এ সময় ভাটার স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দুই দলের একজন করে মোট দুই পর্যটক নিখোঁজ ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা