× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার গ্রন্থের পাঠ উন্মোচন কাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২১:০৮ পিএম

প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার রচিত ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’ ও ‘জ্যোতির্ময়’ গ্রন্থের পাঠ উন্মোচন হবে শুক্রবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার রচিত ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’ ও ‘জ্যোতির্ময়’ গ্রন্থের পাঠ উন্মোচন হবে শুক্রবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার রচিত ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’ ও ‘জ্যোতির্ময়’ গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২৩ অক্টোবর)।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লবস্মৃতি হলে বিকেল ৪টায় অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন ঘোষনা করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক ভদন্ত বনশ্রী মহাথের। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর।

বাংলাদেশ বৌদ্ধ একাডেমির পরিচালক ও অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের মহাসচিব প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক থাকবেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাহিত্যিক প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের প্রধান ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. মনোজ বড়ুয়া, কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া।

প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া রচিত ‘স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি’ গ্রস্থ স্বাস্থ্য সুরক্ষার কৌশল রপ্ত করার  এবং ‘জ্যোতির্ময়’ গ্রন্থে এ দেশে আদি শিক্ষকদের জ্ঞানাহরণ, চর্চা ও বিতরণে নিবিষ্ট শিক্ষকদের জীবন ও দর্শনের ঐতিহাসিক দলিল। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা