× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক

ইউএনবি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২০:৩৯ পিএম

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ। ছবি: ইউএনবি

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আটক জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ। ছবি: ইউএনবি

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে কার্যক্রম আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে যান। পরে তাকে আটক করা হয়।

আটক কামাল আহমেদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেকপোস্টে কামালকে আটকের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, কামালের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা