× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত ব্যবসায়ী টেকনাফ থেকে উদ্ধার, সাবেক র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম অফিস ও বাঁশখালী প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৫০ পিএম

বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৬ জনকে করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৬ জনকে করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণের চার দিন পর এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় মোহাম্মদ এহছান ওরফে হাসান নামে ঐ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের যৌথ অভিযানে সাবেক সেনা ও র‍্যাব সদস্য হিসেবে পরিচিত সুমন মুন্সিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণকারীরা হাসানের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার বাকিরা হলেন- মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. ছলিম ওরফে সেলিম ও দেলোয়ার হোসেন। তাদের হেফাজত থেকে অপহরণে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৫টি কালো রঙের SRB কটি, ২টি ভুয়া SRB পরিচয়পত্র ও ১টি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম উদ্ধার অভিযানে অংশ নেওয়া দলের সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে অভিযান ও ভুক্তভোগীর ওপর নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, কক্সবাজার থেকে উখিয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার প্রথম জয়নাল উদ্দিন জুনু নামের একজনকে আটক করে পুলিশ। এরপর ফাঁদ পেতে এই ঘটনার হোতা সুমন মুন্সিসহ অন্যদের ধরা হয় কক্সবাজার থেকে। 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের হার্ডওয়্যারের দোকানে ঢুকে ব্যবসায়ী হাসানকে অপহরণ করে একটি চক্র। নিজেদের SRB সদস্য পরিচয় দিয়ে তারা এহছানের দুই হাতে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। পরে বিভিন্ন যানবাহনে তাকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ম্যানেজারকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয় এবং না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. হোছাইম বাঁশখালী থানায় মামলা করেন। 

পুলিশের ভাষ্য, চক্রটির নেতৃত্বে ছিলেন সুমন মুন্সি। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পাঁচ বছর আগে তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। এর আগে উখিয়া এলাকায় SRB-তে কর্মরত থাকার সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে অপরাধে জড়িয়ে কারাভোগের সময়ও বিভিন্ন অপরাধীর সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি ভুয়া SRB সদস্য পরিচয়ে একটি দল গড়ে তোলেন। এ ধরনের অপরাধের ঘটনায় তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোহাম্মদ হাসান ঘটনার বর্ণনা দিয়ে বলেন, চোখ ও হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে আমাকে মারধর করা হয়। একটি বাড়িতে নিয়ে আমার পেটে অস্ত্র ধরে বলে, কোনো কথা বললে মেরে ফেলব। পায়ে বাঁধা হয় শিকল। পাঁচ দিনে একবার খেতে দিয়েছে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহৃত ব্যবসায়ী হাসান টেকনাফের লেদা এলাকার ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। ক্যাম্পে সরাসরি অভিযান ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্রেপ্তারদের দিয়ে অপহরণকারীদের ফোন করিয়ে মুক্তিপণের টাকা পাওয়ার কথা জানানো হয়। পরে হাসানকে ক্যাম্পের গেটে নিয়ে এলে পুলিশ তাকে উদ্ধার করে মাইক্রোবাসে তুলে নেয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা