× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম

আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে দুজন নারী ও ৯ জন পুরুষ। তারা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতের মধ্যে পলি নামে এক নারী রয়েছে। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শেয়ালের কামড়ের শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর প্রায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ জন চিকিৎসা নেন।

তিনি বলেন, শেয়ালের কামড়ের ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা মজুদ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম জানান, শেয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা