দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় রিপন সাহা ও আলাল উদ্দিন নামে দুইজনকে আটক এবং তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার পাররামরামপুর
ইউনিয়নের ঢাকা-রৌমারী সড়কের মধ্যেরচর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক রিপন সাহা টাঙ্গাইল জেলার সদর উপজেলার ও আলাল
উদ্দিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫
বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালান। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার
তল্লাশি করে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদ ও প্রাইভেটকারের
আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক কর্নেল হাসানুর রহমান
বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল ও আটক দুইজনকে দেওয়ানগঞ্জ মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে দেশের সম্পদ রক্ষা ও চোরাচালান
রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জব্দকৃত মালামালসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে জামালপুর ৩৫ বিজিবি।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।