× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ এমপির সংবাদ সম্মেলন

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন এমপি আমির অধ্যাপক গোলাম রসুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন এমপি আমির অধ্যাপক গোলাম রসুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে সার ডিলার নিয়োগে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর পাঁচ সংসদ সদস্য।

প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ দেওয়ার অভিযোগ এনে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। 

বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ সংসদ সদস্যের পক্ষে এসব অভিযোগ তুলে ধরেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি অভিযোগ করে বলেন, যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির হয়েছে। জেলার ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অবৈধ লেনদেনের মাধ্যমে দলীয় বিবেচনায় ডিলারশিপ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিতর্কিত ডিলারশিপ বাতিল করে সরকারী নিয়মনীতি অনুসরণ করে প্রকৃত ও যোগ্য ব্যবসায়ীদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, যশোরের পাঁচটি সংসদীয় আসনে বিরোধী দলের সংসদ সদস্য থাকলেও সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁদের পরামর্শ ও সুপারিশকে গুরুত্ব দেওয়া হয়নি। জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেওয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি। ডিলার নিয়োগে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। মাদকসহ আটক এক কারবারীর স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সার ডিলার অনুমোদন পেয়েছেন। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সার ও বীজ মনিটরিং কমিটিতে কৃষক, ব্যবসায়ী ও সামাজিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের পরামর্শ নেওয়া হয়নি। বরং উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করা হয়।

একসময়ে অন্যান্য বক্তারা বলেন, সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের ফলে প্রকৃত ব্যবসায়ী এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। 

সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগে কথিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা