× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক আটক

রাজশাহী অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:১২ পিএম

আটককৃত আবু বকর সিদ্দিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটককৃত আবু বকর সিদ্দিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসে বসে থাকার ছবি ফেসবুকে প্রকাশের পর ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিকভাবে আটক যুবকের নাম আবু বকর সিদ্দিক বলে জানা গেছে। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫-এর (এসআরবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক বলেন, এখন এতটুকু বলতে পারি যে সেই যুবককে আটক করা হয়েছে। সে এখন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছে। বিস্তারিত জানার জন্য একটু অপেক্ষা করতে হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাজ করছে। তাদের চাহিদা অনুযায়ী এসআরবি অভিযুক্ত যুবককে আটক করে। পরে তাকে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির পক্ষ থেকে জানানো হবে বলে জানান তিনি।

গত মঙ্গলবার রাজশাহী সফরে এসে বিমানবন্দর থেকে মাদ্রাসা ময়দান, সেখান থেকে ধর্মসভা হয়ে আবার বিমানবন্দরে যাওয়ার পথে রুয়েটের একটি বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাদের শুভেচ্ছায় সাড়া দেন। পরে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে বাসে বসে থাকা প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশ করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে বিএনপির নেতারা উদ্বেগ প্রকাশ করেন। পরে মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। একপর্যায়ে আবু বকর সিদ্দিককে শনাক্ত করে বুধবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা