× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলে গেল নলিয়ান ও মোংলার চিরচেনা চিত্র এক সফরেই

খুলনা অফিস

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:৪৩ পিএম

প্রধানমন্ত্রী সফরে মাত্র দু’দিনের মধ্যে বদলে গেছে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ও বাগেরহাটের মোংলা বন্দর  এলাকার চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী সফরে মাত্র দু’দিনের মধ্যে বদলে গেছে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ও বাগেরহাটের মোংলা বন্দর এলাকার চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে মাত্র দু’দিনের মধ্যে বদলে গেছে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ও বাগেরহাটের মোংলা এলাকার চিত্র।

সড়ক মেরামত, ইটের সোলিং, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ, ঘাট সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এসব উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন হয়। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নলিয়ান বাজার থেকে কোস্ট গার্ডের ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সংযোগ সড়কে ইটের সোলিং করা হয়েছে। তবে, এ কাজে কত টাকা ব্যয় হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি দাকোপ উপজেলা প্রকৌশলী এমরান আহম্মেদ খান।

প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়। এলজিইডির তত্ত্বাবধানে প্রস্তুত করা এই হেলিপ্যাড প্রধানমন্ত্রীর সফর শেষে অপসারণের কথাও রয়েছে।

এদিকে, নলিয়ান ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন লঞ্চঘাট সংস্কার করা হয়েছে। ঘাটের বিভিন্ন অংশে রং করার পাশাপাশি টার্মিনালে ওঠার কাঠের সিঁড়ি পরিবর্তন করে নতুন সিঁড়ি স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অবতরণের আগ পর্যন্ত এ কার্যক্রম চলতে দেখা গেছে।

এছাড়া প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলা-খুলনা মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত ও কার্পেটিং করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মোংলা বন্দর জেটি ও আশপাশের এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এসব তৎপরতায় নলিয়ান ও মোংলার চেনা পরিবেশে সাময়িক পরিবর্তন এসেছে। তবে, স্থানীয়দের দীর্ঘদিনের সড়ক যোগাযোগ, অবকাঠামো ও অন্যান্য নাগরিক সমস্যার স্থায়ী সমাধান কতটা হবেÑ তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা